1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের উজিরপুরে মডেল নূরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও আলোচনা সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:১৬|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

বরিশালের উজিরপুরে মডেল নূরানী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও আলোচনা সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

 

মোঃ জুনায়েদ খান সিয়াম,

উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার পৌরসভায় উজিরপুর মডেল নূরানী মাদ্রাসার ২০২৪ বার্ষিক পরীক্ষার ফলাফল ও ছবক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন, বই বিতরন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে । ৩১ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে মাদ্রাসার পরিচালক মোঃ আল আমিন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর উজিরপুর উপজেলা শাখার সাবেক সেক্রেটারি অধ্যাপক আফতাব উদ্দিন আহমেদ।মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ বাকি বিল্লার উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তৃতা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ফকির, জামায়াতে ইসলামীর উজিরপুর পৌর সহকারী সেক্রেটারি মোঃ জালাল উদ্দিন ফকির, সাবেক সেনা সদস্য মোঃ গিয়াস উদ্দিন হাওলাদার, হাফেজ মাওলানা ইব্রাহিম কাওসার সালাফি, মাওলানা দেলোয়ার হোসেন।এ সময় ছবক অনুষ্ঠান পরিচালনা করেন হাফিজ কারী মোঃ মোখলেসুর রহমান। উজিরপুর পৌরসভার ১ নং ওয়াডে অত্যন্ত মনোরম পরিবেশে মেধাবী শিক্ষক দ্বারা পরিচালিত উজিরপুর মডেল নূরানী মাদ্রাসার লেখা পড়ার মান ভালো হওয়ায় এর শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠান শুরুতেই সকল শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেন শিক্ষক বৃন্দ। আলোচনা সভা শেষে সকল শিক্ষার্থীদের পুরস্কার ও বই বিতরন এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com