1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া মরদেহ দুটি ছেলে ও মেয়েশিশুর বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে একটি ময়লার স্তূপে নবজাতকের মরদেহ দেখতে পান সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। পরে বিষয়টি তারা থানা পুলিশকে জানান।

খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের সেখানে ফেলে রাখা হলো—তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল-মামুন উল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে নবজাতক দুটির মরদেহ কীভাবে সেখানে এলো বা কারা ফেলে গেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশের একাধিক টিম ঘটনাটি খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

এদিকে, ময়লার স্তূপে পাশাপাশি দুই নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনাটির সঙ্গে কারা জড়িত এবং কী পরিস্থিতিতে নবজাতক দুটির মৃত্যু হয়েছে—তা দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তবে নবজাতক দুটির মৃত্যুর কারণ এবং তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com