1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কবিতা ও সাহিত্য আলোকিত ও মননশীল সমাজ বিনির্মাণের অন্যতম শক্তি -জহির উদ্দিন স্বপন দখল-দূষণমুক্ত, প্রবহমান ও জীবন্ত নদীর দাবিতে দেবীগঞ্জে আলোচনা সভা বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ ​তানোরে বসতভিটা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযানে ভারতীয় মাদকদব্য জব্দ গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র গৌরনদীতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননায় আলোকিত সাহিত্যাঙ্গন দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের ওপর লবণ ছিটাচ্ছে জামায়াত ডাসারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে”মেম্বার পদে শ্রমিক দলনেতা চুন্নু বেপারীর প্রার্থিতা ঘোষণা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

মোঃ কাওছার হোসেন, বরিশাল জেলা প্রতিনিধিঃ-

বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence-AI)’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা শাখার আয়োজনে ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২৬ দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

নগরীর কলেজ অ্যাভিনিউ, সিঅ্যান্ডবি রোডের আনসার মঞ্জিল ভবনের তৃতীয় তলায় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদুল ইসলাম, ব্র্যাক শিক্ষা কর্মসূচি, বরিশাল সদর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোয়াজ্জেম হোসেন, আহ্বায়ক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা শাখা ও বরিশাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মুহাম্মদ মাসুম বিল্লাহ, সদস্য সচিব, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা শাখা ও প্রতিষ্ঠাতা পরিচালক, বরিশাল অনির্বাণ স্কুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান বাচ্চু, সেক্রেটারি জেনারেল, বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম।প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন সাইফুল খান, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা শাখা।

প্রশিক্ষণে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাঠদানকে আরও কার্যকর করা এবং শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ জন শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com