মোঃ কাওছার হোসেন, বরিশাল জেলা প্রতিনিধিঃ-
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence-AI)’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা শাখার আয়োজনে ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২৬ দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
নগরীর কলেজ অ্যাভিনিউ, সিঅ্যান্ডবি রোডের আনসার মঞ্জিল ভবনের তৃতীয় তলায় প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদুল ইসলাম, ব্র্যাক শিক্ষা কর্মসূচি, বরিশাল সদর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোয়াজ্জেম হোসেন, আহ্বায়ক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা শাখা ও বরিশাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মুহাম্মদ মাসুম বিল্লাহ, সদস্য সচিব, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা শাখা ও প্রতিষ্ঠাতা পরিচালক, বরিশাল অনির্বাণ স্কুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান বাচ্চু, সেক্রেটারি জেনারেল, বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম।প্রশিক্ষণ কর্মসূচি সঞ্চালনা করেন সাইফুল খান, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলা শাখা।
প্রশিক্ষণে শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাঠদানকে আরও কার্যকর করা এবং শিক্ষকদের প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪২ জন শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিয়েছে।