
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মো. তৈয়ব মুসল্লী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে পাটুখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় তৈয়ব মুসল্লীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।