1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ে ইএসডিওতে মূল দলিল জমা দিয়ে ফেরত না পাওয়ার অভিযোগ,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:৩৪|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

পঞ্চগড়ে ইএসডিওতে মূল দলিল জমা দিয়ে ফেরত না পাওয়ার অভিযোগ,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-ইকো সোশ্যাল ভেভলপম্যন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) পঞ্চগড় জোনের বোদা শাখা কার্যালয়ে জমির দুটি মূল দলিল জমা দিয়ে ফেরত না পাওয়ার অভিযোগ করেছেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিঠু। গতকাল ১২ জুলাই বোদা উপজেলা নির্বাহী অফিসার, বোদা থানা ও ইএসডিওর নির্বাহী পরিচালক বরাবরে এ অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মিঠু বোদা ইএসডিওর নিয়মিত গ্রাহক। তিনি ২০২৩ সালের যাবতীয় ঋণ পরিশোধ করে দিয়ে বোদা শাখা ইএসডিওর শাখা ব্যবস্থাপক হরিশ চন্দ্র বর্মন ও ফিল্ড অফিসার রতনা বেগমের পরামর্শ ও অনুপ্রেরণায় গৃহ নির্মাণ ঋণের জন্য আবেদন করেন। এরপর শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসারের নির্দেশনা অনুযায়ী ৬% সুদে ৬ লক্ষ টাকা গৃহঝণ গ্রহণের জন্য তিনি জমির দুটি মূল দলিল, যাবেদা নকল সহ প্রয়োজনীয় ৮৭ টি পাতা একত্রিত করে হিসাব রক্ষক মরিয়ম বেগমের নির্দেশনায় গত ০১/০৭/২০২৪ ইং তারিখে ফিল্ড অফিসার রতনা বেগমের টেবিলে ফাইলটি প্রদান করেন। গত বুধবার রাতে বোদা ইএসডিওর অফিসে অ্যাডভোকেট মিঠু ঋণের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে যান। ঋণটি হতে আরো বেশ কিছুদিন সময় লাগবে বলে সেসময় শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসার তাকে জানান। অ্যডভোকেট মিঠু ফাইল ফেরত চাইলে ফিল্ড অফিসার রতনা বেগম ইএসডিওর নিয়মিত গ্রাহক অ্যডভোকেট মিঠুর দিকে ফাইল ছুড়ে মারেন। পরে ফাইল খুলে দেখেন জমির দুটি মূল দলিল ফাইল থেকে উধাও হয়ে গেছে। জমাকৃত মূল দলিল নং- ৪০৪৫/২২, ও দলিল নং ৭৮৯/২৩। এছাড়াও অ্যাডভোকেট মিঠুর সাথে অসৌজন্যমূলক আচরণের করারও অভিযোগ করেন তিনি।

এবিষয়ে জানতে বুধবার রাতে ইএসডিওর বোদা শাখা কার্যালয়ে গেলে হিসাব রক্ষক মরিয়ম বেগম বলেন, অ্যাডভোকেট মিঠু অফিসে কোনো ফাইল জমা দেননি। তবে গণমাধ্যম কর্মী দেখে ফিল্ড অফিসার রতনা বেগম অফিস সটকে পড়তে চান। পরে ইএসডিও অফিসের সামনে রাস্তায় তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, শুনেন মেহেদী (অ্যডভোকেট মেহেদী হাসান মিঠু) যদি প্রমান দিতে পারে, উনি যেইভাবে ফাইল দিছে সেইভাবে আছে, বলে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। এবিষয়ে অ্যাডভোকেট মেহেদী হাসান মিঠু বলেন, আমি অফিসে হিসাব রক্ষক মরিয়ম বেগমের নির্দেশনায় ফিল্ড অফিসার রতনা বেগমের টেবিলে ফাইলটি রেখে যাই।

পরে রতনা বেগম ফাইলটি পেয়েছেন বলে মুঠোফোনে আমাকে নিশ্চিত করেন, যার কল রেকর্ডিং সংরক্ষিত আছে। বুধবারে রাতের ঘটনায় তারা ইএসডিওর নির্বাহী পরিচালক মামুন সাহেবকে কল করে আসতে বলছিলেন। একপর্যায়ে তিনি আমাকে বলেন, মূল দলিল আপনি উত্তোলন করে নিয়েন। খরচ যা হবে, দেওয়া যাবে। আমার প্রশ্ন হচ্ছে, মূল দলিল উঠাবো কোথা থেকে ? কর্মকর্তা মামুনের সাথে ঋন গ্রাহক মিঠুর কথোপকথনের সময় পুর্বের কর্মকর্তা কর্মচারীদের বক্তব্যের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিতে লক্ষ্য করা যায়। তবে হিসাবরক্ষণ কর্মকর্তার ফাইল নেওয়ার বিষয়ে অস্বীকার ও ফিল্ড অফিসার রতনা বেগম অফিস থেকে সটকে পড়ার পর ‘ফাইল যেভাবে দিছে সেভাবে আছে’ বক্তব্যে নিশ্চিত হওয়া যায় যে যাবতীয় কাগজপত্রাদির ফাইল ইএসডিও কর্মকর্তারা নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com