1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে 'গার্ড অফ অনার' প্রদান। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সাভারে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন বিস্কুট কারখানার রমরমা ব্যবসা, স্বাস্থ্যঝুঁকিতে কোমলমতি শিশুরা আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১,, সাভারে অনুমোদনহীন ল্যাবরেটরিতে বিষাক্ত অবৈধ ওষুধ তৈরির: তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের বাধা ও হুমকি আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি নর্থ খুলনা কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলে শোক আগৈলঝাড়ায় বাবুল মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেফতার। রাজশাহীতে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৯ আলোকসজ্জা, পূজা-অর্চনা আর সম্প্রীতির বন্ধনে মুখর গৌরনদী, বিভিন্ন মন্দিরে পূজা কমিটির নেতৃবৃন্দ

নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের কচুয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ হিরু মিয়া শেখ (৭৩) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে নিজ বাসভবন প্রাঙ্গণে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন কালিয়া উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস দল ও নড়াগাতী থানার একদল চৌকস পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখ সাবেক জাতীয় প্যারেডের প্যারেড কমান্ডার, কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে কচুয়াডাঙ্গাসহ পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহযোদ্ধা, সাবেক সহকর্মী ও স্থানীয়রা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধের চেতনা ধারণের পাশাপাশি পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখের সম্পৃক্ততা ছিল। তাঁর অবদান ও স্মৃতি দীর্ঘদিন স্থানীয় মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com