1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল ৩১ সজ্জ্বা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:১২|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত

নড়াইল ৩১ সজ্জ্বা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ- নড়াইলের লোহাগড়ায় ৩১ সজ্জ্বা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন।

শনিবার (২৭ এপ্রিল) বেলা ৩ টার দিকে বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ সজ্জ্বা বিশিষ্ট নব নির্মিত ভবন উদ্বোধন করলেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল – ২ আসনের সংসদ সদস্য ও সংসদের মাননীয় হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা।

স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেন, আমি নড়াইলের মাটিতে এসে অনেক খুশি। নড়াইলে অনেক জ্ঞানী গুনী মানুষের বসবাস। হুইপ মাশরাফীর আমন্ত্রণে আমি নড়াইলে এসেছি। আজ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আমার অনেক ভাল লাগছে।এ সময় তার বক্তব্য তিনি মাশরাফীর ভূয়সী প্রশংসা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা প্রশাসক মো: আশফাকুল হক চৌধুরী, নড়াইলের পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইলের সিভিল সার্জন সাজেদা বেগম পলি, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মাসুদ, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান প্রমুখ, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না, নড়াইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল।
উল্লেখ্য, প্রায় ১০ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার ১৬৩ টাকা ব্যয়ে ৩১ শয্যা বিশিষ্ট ৩ তলা নবনির্মিত ভবন এবং ৩ তলা স্টাফ কোয়ার্টার নির্মাণ করা হয়। নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালে, যেটি আজ ২৭ এপ্রিল ২০২৪ তারিখে উদ্বোধন হলো। ভবনটি নির্মাণ কাজ শেষ করতে সময় লাগে ৪ বছর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com