1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ”ভোগান্তিতে এলাকাবাসী” রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ

দেবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২নং শালডাংগা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঝান্টাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল আনুমানিক ৯টা দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার দুটি হলো পরেশ চন্দ্র ও সুরেশ চন্দ্রের পরিবার। তারা সম্পর্কে আপন ভাই। অগ্নিকাণ্ডে তাদের বসতঘরসহ আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণরূপে পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং দুই পরিবারের সবকিছু গ্রাস করে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

ঘটনার পরপরই দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাকের নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় এবং ২নং শালডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com