1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে নদীর তলদেশ থেকে সাবমেরিন ক্যাবল চুরির চেষ্টা ঘুষের ভিডিও ভাইরাল: তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুমকি প্রকৌশলীর! রাজশাহী চিড়িয়াখানার ঐতিহ্য ফেরাতে রাসিক প্রশাসক ও ডিজির যৌথ পরিদর্শন নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসব শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের পরিচ্ছন্নতা অভিযান চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫।

দেবীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড়,প্রতিনিধিঃ-

দেবীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, অগ্নিকাণ্ড মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশগ্রহণ করে রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়, নৃপেন্দ্র নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয় ও অলদিনি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেন।
র‍্যালি চলাকালে শিক্ষার্থীরা “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” স্লোগান দিতে দিতে উপজেলা চত্বরে প্রদক্ষিণ করেন। পরে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিকাণ্ড মোকাবেলার একটি মহড়া প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। এসময় তিনি দুর্যোগ মোকাবেলায় সচেতনতা ও আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com