1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে ঈদের চালের তালিকা কমে গেল ১০ হাজারের বেশি, বিদায়ের পরে প্রশ্নের মুখে ইউএনও মাহমুদুল হাসান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কৃতী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা, পহরডাঙ্গায় উৎসবের আমেজ মেয়র হতে শুধু ভোটই যথেষ্ট? গৌরনদী পৌরবাসীর সামনে চার কঠিন প্রশ্ন বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা নড়াইলে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, খালাতো ভাই গ্রেপ্তার রুদ্ধশ্বাস ফাইনাল শেষে কিরুকে হারিয়ে কাজী সেকেন্দার আলী স্মৃতি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আল-আমিন

দেবীগঞ্জে ঈদের চালের তালিকা কমে গেল ১০ হাজারের বেশি, বিদায়ের পরে প্রশ্নের মুখে ইউএনও মাহমুদুল হাসান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৩৯ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া চালের বরাদ্দ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।পূর্বের তুলনায় এবার উপকারভোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে ঈদ উপলক্ষে দেবীগঞ্জ উপজেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ২১ হাজার ১৭৩ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হতো। কিন্তু চলতি ঈদে বরাদ্দ এসেছে মাত্র ১১ হাজার ৮৪ জনের জন্য। ফলে আগের তুলনায় প্রায় ১০ হাজার ৮৯ জনের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—এত বড় সংখ্যক উপকারভোগী কীভাবে তালিকা থেকে বাদ পড়লো এবং বিষয়টি সংশোধনের কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল কি না।অনেকের মতে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাইলে বিষয়টি পুনর্বিবেচনা বা সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব ছিল। বিশেষ করে ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়ে দরিদ্র মানুষের সহায়তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অনেকে।

এদিকে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান ইতোমধ্যে বদলিজনিত কারণে এ উপজেলা থেকে বিদায় নিয়েছেন। গত ১০ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে দেবীগঞ্জ উপজেলা থেকে বিদায় নেন।তবে উপকারভোগীর তালিকা কমে যাওয়ার বিষয়টি নিয়ে এখনও সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে। অনেকেই আশা করছেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যতে দরিদ্র মানুষের সহায়তার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com