1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দিনে গরম, রাতে শীত, রোগবালাইয়ে আক্রান্ত কালিয়ারর প্রত্যন্ত এলাকার মানুষ,চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গৌরনদীতে ৪ জনের আত্মসমর্পণ উজিরপুরে নেশা-জুয়া ও নির্যাতনে অতিষ্ঠ, একমাত্র ছেলেকে ত্যাজ্য করলেন বাবা তেরখাদায় গ্রামীণ সড়ক উন্নয়নে তথ্য যাচাই ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মোনাছেব হোসেন গাওহারে বাংলার ১৪তম মৃত্যুবার্ষিকী নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নড়াইলের কচুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিরু মিয়া শেখকে ‘গার্ড অফ অনার’ প্রদান। জমি ফিরে পেয়ে মসজিদে ৭ শতাংশ দান, প্রশংসায় বানারীপাড়ার রাসেল হুজুর বরগুনায় রাতের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকা, পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব যশোরে পিকআপভ্যান থেকে ২২৫৭ বোতল উনকোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২

দিনে গরম, রাতে শীত, রোগবালাইয়ে আক্রান্ত কালিয়ারর প্রত্যন্ত এলাকার মানুষ,চিকিৎসকদের চেম্বার ও হাসপাতালে রোগীর ভিড়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইলঃ-

দিনে তীব্র গরম আর রাতে হঠাৎ ঠান্ডা আবহাওয়ার কারণে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী এলাকার প্রত্যন্ত গ্রামগুলোতে বিভিন্ন ধরনের রোগবালাইয়ের প্রকোপ বেড়েছে। আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ। এতে স্থানীয় চিকিৎসকদের চেম্বার এবং নিকটবর্তী হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

নড়াগাতী এলাকার কলাবাড়িয়া, জয়নগর, বাঐশোনা, খাশিয়াল, মাউলি ও পহরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মধ্যে জ্বর, সর্দি-কাশি, ঠান্ডাজনিত সমস্যা, গলা ব্যথা ও শরীর ব্যথাসহ নানা উপসর্গ দেখা দিচ্ছে। দিনের তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়া এবং রাতের দিকে তা দ্রুত কমে যাওয়ার কারণে অনেকেই এই ঠান্ডা-গরমের বৈপরীত্যের সাথে খাপ খাওয়াতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন।

মূলশ্রী গ্রামের বাসিন্দা শাহীন বিশ্বাস জানান,গত কয়েকদিন ধরে এলাকায় অসুস্থ মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে জ্বর, ঠান্ডা ও কাশির প্রকোপ বেশি দেখা যাচ্ছে। অনেক পরিবারেই একাধিক সদস্য একই ধরনের অসুস্থতায় ভুগছেন। ফলে চিকিৎসা নিতে প্রতিদিনই মানুষ ছুটছেন স্থানীয় চিকিৎসকদের চেম্বার ও আশপাশের হাসপাতালগুলোতে।

এলাকার গ্রাম্য চিকিৎসক রাসেল সিকদার জানান, মৌসুম পরিবর্তনের সময় এ ধরনের রোগের প্রকোপ সাধারণত বেড়ে যায়। দিনে প্রচণ্ড গরম এবং রাতে হঠাৎ ঠান্ডা অনুভূত হওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রার ভারসাম্য বিঘ্নিত হয়। এর ফলে সর্দি-কাশি, জ্বরসহ নানা ঠান্ডাজনিত রোগ দেখা দেয়। এ সময় শিশু ও বয়স্করা তুলনামূলক বেশি ঝুঁকিতে থাকেন।

চিকিৎসক ফারিয়া জামান বলেন, এ সময়ে সবাইকে কিছুটা সতর্ক থাকতে হবে। দিনের গরমে হালকা পোশাক পরলেও রাতের দিকে ঠান্ডা থেকে বাঁচতে পর্যাপ্ত গরম কাপড় ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি ঠান্ডা খাবার পরিহার করা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

স্থানীয় সচেতন মহলের মতে, আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনের সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি পেলে অনেকাংশেই এ ধরনের মৌসুমি রোগের ঝুঁকি কমানো সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com