1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি

ডাসারে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় ৫৫-তম জাতীয় সমবায় দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

​মোঃ হেমায়েত হোসেন খান, নিজেস্ব প্রতিবেদকঃ-

​মাদারীপুরের ডাসারে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এবারের দিবসের মূল প্রতিপাদ্য ছিল— “করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ।”

​রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ডাসার উপজেলা চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন,পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

​এসময় উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক,মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলাউদ্দিন তালুকদার।

​আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হলো সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষকে সংগঠিত করে একটি আত্মনির্ভরশীল সমাজ গড়ে তুলতে সমবায়ের বিকল্প নেই।

এজন্য সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর জোরালো তাগিদ দেন তারা।
​বক্তারা আরও উল্লেখ করেন, পারস্পরিক সহযোগিতা, বিশ্বাস ও সম্মিলিত প্রচেষ্টাই সমবায়ের মূল শক্তি। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনে এই আন্দোলন দীর্ঘকাল ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এসময় ​চাঁদের আলো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ম্যানেজার সৈয়দ আজিম উদ্দিনের সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
​উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি সহ অন্যান্য
​ দপ্তরের সরকারি কর্মকর্তা,​স্থানীয় জনপ্রতিনিধিগন,
​রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ​অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ডাসার উপজেলা প্রশাসন এবং সমবায় বিভাগ, ডাসার, মাদারীপুর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com