1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জমি বিরোধে পথ বন্ধ, বিপাকে ৪০ পরিবার; স্কুলে যেতে দুর্ভোগ শিক্ষার্থীদের - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সৌরবিদ্যুৎ উৎপাদন ও সাশ্রয়ী ব্যবহারে উদ্বুদ্ধকরণে গৌরনদীতে মতবিনিময় সভা মেহেন্দিগঞ্জ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন ও বৃক্ষরোপণ করলেন বরিশাল পুলিশ সুপার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেপ্তার জমি বিরোধে পথ বন্ধ, বিপাকে ৪০ পরিবার; স্কুলে যেতে দুর্ভোগ শিক্ষার্থীদের উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসন, দুই হতদরিদ্র পেলেন অটোভ্যান রাজশাহী মেডিকেল এলাকা থেকে ৭ দালাল গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপসহ আসামী ছিনিয়ে নেওয়ার অভিযোগ ১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ, ‘কেউ বুঝলো না’ ফিরলেন নতুন আবহে নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ৮

জমি বিরোধে পথ বন্ধ, বিপাকে ৪০ পরিবার; স্কুলে যেতে দুর্ভোগ শিক্ষার্থীদের

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

একটি জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের গৌরনদীতে প্রায় ৪০টি পরিবারের দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার বাসিন্দাদের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসাতেও ভোগান্তি তৈরি হয়েছে।

ঘটনাটি উপজেলার নলচিড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্য পিংগুলাকাঠী গ্রামের। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল ঘুরে চলাচলের পথ বন্ধ থাকার বিষয়টি জানা যায়।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই পথটি আশপাশের কয়েকটি পরিবারের মানুষ নিয়মিত ব্যবহার করে আসছেন। কিন্তু জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে প্রতিবেশী মো. সুমন সরদারের বিরুদ্ধে পথটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে একদিকে যেমন স্থানীয়দের চলাচলে সমস্যা হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদেরও বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।

ভুক্তভোগী মো. সিরাজুল ইসলাম ও তাঁর বাবা মোহাব্বত মৃধাসহ স্থানীয় কয়েকজন জানান, দীর্ঘদিনের ব্যবহৃত পথ হওয়ায় এটি বন্ধ হয়ে যাওয়ার পর তাদের দৈনন্দিন চলাচলে দুর্ভোগ বেড়েছে। প্রয়োজনীয় কাজে যাতায়াতের পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছাতেও বাড়তি পথ ঘুরতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগের বিষয়ে মো. সুমন সরদার জানান, তিনি চার শতাংশ জমি কিনেছেন। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে সিরাজুল ইসলাম বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সিরাজুল ইসলাম গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেন এবং আদালতে মামলাও করেন।

সুমন সরদার আরও বলেন, তিনি নিজের কেনা সম্পত্তিতে ঘর নির্মাণের চেষ্টা করেছেন। জমির বিষয়টি নিয়ে বিরোধ তৈরি হওয়ার পর তা বর্তমানে আইনগত প্রক্রিয়ায় গড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. হেলাল উদ্দিন সরদার বলেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি দুই পক্ষের ব্যাপার। কিন্তু সেই বিরোধের কারণে সাধারণ মানুষের চলাচলের পথ বন্ধ থাকলে এর প্রভাব পুরো এলাকার মানুষের ওপর পড়ে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম বলেন, বিষয়টি নিয়ে এখনো তাঁর কাছে কোনো অভিযোগ আসেনি। তবে অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে সত্যতা পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, জমি সংক্রান্ত বিরোধের আইনগত সমাধানের পাশাপাশি সাধারণ মানুষের দীর্ঘদিনের চলাচলের পথটি স্বাভাবিক করা জরুরি। এতে এলাকার বাসিন্দাদের পাশাপাশি শিক্ষার্থীদেরও দুর্ভোগ কমবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com