1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসুচির উদ্ধোধন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১০:২৪|
সংবাদ শিরোনামঃ
দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরকে হত্যার হুমকি: থানায় জিডি গৌরনদীতে মাই টিভির জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত পঞ্চগড়ে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ,, আগৈলঝাড়ায় নববর্ষ উপলক্ষে বৈশাখী বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গৌরনদীতে বাংলা নববর্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান রামপালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ খালে ভাসছিল নবজাতকের লাশ

গৌরনদীতে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কর্মসুচির উদ্ধোধন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে বিনামূল্যে আট হাজার ৪ শত ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে গৌরনদী হাইওয়ে থানা সংলগ্ন সুন্দরদী মহল্লায় কর্মসূচীর উদ্ধোধন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ, ডা. শেখ আরিফুর রহমান, উপজেলা উপ-সহকারী প্রানি সম্পদ কর্মকর্তা আবুল হাসান আজাদ সহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং ছাগল ও ভেড়ার খামারি বৃন্দ। এ সময় খামারিদের মাঝে ছাগল ও ভেড়ার কৃমি নাশক ট্যাবলেট ও ভিটামিন বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার ঁজানান, ‘পিপিআর’ ছাগল ও ভেড়ার একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার শতকরা ৫০-৮০ ভাগ। দেশের প্রান্তিক পর্যায়ে বসবাস করা দরিদ্র জনগোষ্ঠী ছাগল ও ভেড়া পালন করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। সে কারনে এ রোগে আক্রান্ত হলে আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন তারা। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদানে এ রোগ থেকে শতভাগ মুক্ত থাকা যায়। বিশ্ব প্রাণি স্বাস্থ্য সংস্থা ২০৩০ সালের মধ্যে বিশ্বের সকল দেশ হতে এ রোগ নির্মূলের কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ প্রদান করেছে। সেই আলোকে দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামুল্যে এই টিকা প্রদান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com