1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। কালিয়ায় পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ও QR কোড সচেতনতা কার্যক্রম মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ সীমান্তের যুবকদের আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকারের সঙ্গে সোমবার উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় মাদকের ভয়াবহ বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারের দাবি উঠে আসে। দুপুর দেড়টায় জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার পালরদী স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্ধোধন করেন এবং স্কুল চত্বরে একটি চারা রোপন করেন।

গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। বক্তব্যে তিনি গৌরনদীর সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যা সমাধানে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদীর ডিজিএম প্রকৌশলী মো. এ. হালিম খান, গৌরনদী ফায়ার স্টেশন অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির গৌরনদী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় গৌরনদীতে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। তারা মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।এ ছাড়া বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের বেহাল দশা ও সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। দ্রুত মহাসড়ক সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা।

সভায় গৌরনদী উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত অতিথিরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকার স্থানীয়দের বক্তব্য শোনেন এবং জনসেবা নিশ্চিতকরণ ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।

দুপুর দেড়টায় জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার পালরদী স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্ধোধন করেন এবং স্কুল চত্বরে একটি চারা রোপন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com