1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার, জব্দ ১৫ মোবাইল গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ কালিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘ*টনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন আগৈলঝাড়ায় কচ্ছপ ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নড়াগাতীর কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনা কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ড. আলমগীর মোল্লা আগৈলঝাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার

গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে বিরোধপূর্ণ একটি জমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্য দিবালোকে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আইনগত বাধা থাকা সত্ত্বেও থেমে নেই নির্মাণকাজ।

এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থেকে আসা হুমায়ুন কবির ওরফে ‘আলকাতরা সেন্টু’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, স্থানীয় শিক্ষা সমিতির সাফ কবলা করা ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জমিটির সঙ্গে সমিতির বেশ কয়েকজন শিক্ষক জড়িত রয়েছেন। জমির মালিকানা ও দখল নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলেও দাবি তাদের।

অভিযোগকারীদের ভাষ্য, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে রাতারাতি জমিটি জবরদখল করে নেওয়া হয়েছে। এরপর কয়েকজন ভূমিদস্যুর সহযোগিতায় সেখানে জোরপূর্বক পাকা ভবনের নির্মাণকাজ চালানো হচ্ছে।

ভুক্তভোগীরা আরও জানান, বিষয়টি নিয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগের পরও প্রকাশ্য দিবালোকে নির্মাণকাজ অব্যাহত রয়েছে বলে তাদের দাবি।

এদিকে, অভিযোগকারীদের আরও দাবি, জমি দখল ও নির্মাণকাজের বিষয়ে প্রতিবাদ করায় হুমায়ুন কবির ওরফে আলকাতরা (সেন্টু) ছেলে শিক্ষা সমিতির লোকজনকে জনসম্মুখে সরাসরি হুমকি দিয়েছেন।

ভুক্তভোগীরা বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ বন্ধ করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিষয়টি নিয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তারিক হাসান রাসেল বলেন, “বিজ্ঞ আদালত থেকে অন ৪৫ জারি করা হয়েছে, আমরা নোটিশ জারি করেছি। পরবর্তীতে কাজ চলমান থাকলে শিক্ষক সমিতির পক্ষ থেকে আদালত থেকে অন ৮/ ১৮-এর একটি আদেশ আনে আমরা সেটার প্রতিবেদন দিয়েছি। পরবর্তীতে আদালত থেকে কোনো আদেশ আসলে সে অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করব।”

তবে হুমায়ুন কবির ওরফে আলকাতরা সেন্টুর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং জমির প্রকৃত মালিকানা নির্ধারণের বিষয়টি সংশ্লিষ্ট কাগজপত্র ও আদালতের নথি পর্যালোচনার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com