
পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধিঃ-
বরিশালের গৌরনদী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. এফ এম নাসের, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, বরিশাল উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম নুরুল আলম মৃধা, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি এম আলম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ সোহানুর রহমান সোহাগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবদুছ ছালেক মামুন এবং উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম ও তানিয়া আক্তার।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।