1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে অর্ধ কোটি টাকার অবৈধ চিংড়ির রেনু উদ্ধার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৩:০২|
সংবাদ শিরোনামঃ
ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,,

গৌরনদীতে অর্ধ কোটি টাকার অবৈধ চিংড়ির রেনু উদ্ধার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ-বরিশালের গৌরনদী উপজেলা সদরে শুক্রবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ দুটি ট্রাকে পাচারকালে অর্ধ কোটি টাকার ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু চালান দুটি ট্রাক ও দুই চালককে আটক করেছে । এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জুয়েল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরির নির্দেশ আড়িয়াল খার শাখা পালরদী নদীতে অবমুক্ত করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ জুয়েল টহল পুলিশের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৭টার দিকে গৌরনদী বাসষ্টান্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি ট্রাকে (ঢাকা মেট্র ড ১১-৫৭৮০ ও ঢাকা মেট্র ড ১৪-৮৬০৭) ৪০ ড্রাম অবৈধ চিংড়ির রেনু ও চালক ট্রাক চালক মাসুদ হাসান ও বাবুল হোসেনকেসহ ট্রাক দুটি আটক করে থানায় নিয়ে যান। জিজ্ঞাসাবাদে আটক ট্রাক চালক জানান, মেহেন্দীগঞ্জের রেনু ব্যবসায়ী এই অবৈধ চিংড়ি রেনু ভোলা থেকে মেহেন্দীগঞ্জ নিয়ে আসেন সেখান থেকে ট্রালার যোগে গৌরনদীর পাড়ে এনে ট্রাকে করে বাঘেরহাট নিয়ে যাওয়ার পথে গৌরনদীতে পুলিশের কাছে ধরা পড়েছে। দুই ট্রাকে ৪০ ড্রামে প্রায় ৩০ হাজার রেনু ছিল যার আনুমানিক বাজার মূল্য ৬০ লক্ষ টাকা।

গৌরনদী উপজেলা মৎস্য দপ্তরের সহকারী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান বলেন, অবৈধ রেনেু পোনা আটকের ঘটনাটি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরিকে অবহিত করার পরে তার নির্দেশে চিংড়ির রেনু আড়িয়াল খার শাখা পালরদী নদীতে অবমুক্ত করা হয়েছে।

রেনু অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্রান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া বলেন, এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ জুয়েল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com