1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদী এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের জন্য মানবিক উদ্যোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:৩০|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গ্রামবাসীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা গৌরনদী এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের জন্য মানবিক উদ্যোগ দেবীগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার টাকার বাজেট ঘোষণা। মোহনপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার নড়াইলে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার, তিন দিনের অভিযানে উদ্ধার লুণ্ঠিত স্বর্ণ গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন ও ১৫০ গ্রাম হাইড্রোজসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অবশেষে মাদারীপুরে ৬২ কোটি টাকায় নির্মিত হতে যাচ্ছে আধুনিক ডাম্পিং স্টেশন, বিএনপি সরকার নদী ভাঙ্গন রোধে সোচ্চার রয়েছে”সে কারনেই কাজ করছে”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আরও ২ আসামি গ্রেফতার

গৌরনদী এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের জন্য মানবিক উদ্যোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

চলমান তীব্র দাবদাহের মধ্যে এইচএসসি-২০২৬ পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের স্বস্তি নিশ্চিত করতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে গৌরনদী সরকারি কলেজ ছাত্রদল।

ঐতিহাসিক গৌরনদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরীক্ষাকেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামকেন্দ্র ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় গৌরনদী সরকারি কলেজ ছাত্রদলের তত্ত্বাবধানে উপজেলা ও পৌর ছাত্রদলের সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

উদ্যোক্তারা জানান, তীব্র গরমে দীর্ঘ সময় পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থান করা অভিভাবকদের দুর্ভোগ কমিয়ে কিছুটা স্বস্তি দিতেই এ আয়োজন করা হয়েছে। বিশ্রামের পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন। পরীক্ষার্থীদের অভিভাবকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। তারা বলেন, এমন মানবিক আয়োজন শুধু সাময়িক স্বস্তিই দেয় না, বরং সমাজে পারস্পরিক সহযোগিতা ও সেবার মানসিকতারও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com