1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে শিক্ষক নেতা মোবারেক হোসেনের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত বার্থী ইউনিয়নে নির্বাচনী আলোচনায় শরীফ সাহাবুব হাসান, সামনে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার ডাসারে ইউপি নির্বাচনে প্রার্থিতা ঘোষণা: দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে আফজাল হোসেনের শোডাউন ও গণসংযোগ গৌরনদীতে লোডশেডিংয়ের সুযোগে গরু চুরির চেষ্টা, সতর্কতায় রক্ষা গৌরনদীতে ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে বিছানায় মিলল একাকী বৃদ্ধের অর্ধগলিত মরদেহ বরিশালে সাত দিনের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

কালিয়ায় মতবিনিময় সভায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮১ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়ায় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মারোয়া ভবন চত্বরে উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বস্তরের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও পুষ্পমাল্য প্রদান করেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “কে ভোট দিয়েছে, কে দেয়নি—এটা মুখ্য বিষয় নয়। আমি এখন সকলের এমপি।” তিনি আরও বলেন, দলের নাম ব্যবহার করে যারা মাদক ও চাঁদাবাজিতে লিপ্ত থাকবে, তাদের আওয়ামী লীগের দোসর মনে করে দল থেকে বহিষ্কার করা হবে। তাঁর নির্বাচনী এলাকায় মাদক ও চাঁদাবাজের কোনো স্থান নেই বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। এছাড়া সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান স্বীকার করে তিনি বলেন, “কোনো সংখ্যালঘুর শরীরে নখের আচড় পড়লেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আসজাদুর রহমান, সাধারণ সম্পাদক স. ম. ওহিদুজ্জামান মিলু, পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আর্মস্ট্রং, হেমায়েত হোসেন হিমু, আলহাজ্ব কোবাদ সিকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com