1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে বন্ধ ইট ভাটা চালু করাকে কেন্দ্র করে দুই পক্ষে সাতজন আহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:৫৭|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

কালকিনিতে বন্ধ ইট ভাটা চালু করাকে কেন্দ্র করে দুই পক্ষে সাতজন আহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪২ বার পড়া হয়েছে

মোঃ সবুজ খান মাদারীপুরঃ- মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের লোকজনের সাথে ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকটি দোকান পাট কোপানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭জন আহত হয়েছেন। আহতরা সরকারী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন চার তারিখ দুপুর ১২ ঘটিকার সময় কালকিনি উপজেলার আলীনগড় ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পুলিশ ও এলাকা সুত্রে জানাযায়, আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিলন সরদারের মালিকানাধীন অনিমা ব্রিকস ফিল্ড ভাটা টি স্থানীয় কোন্দল ও জনবহুল বাজারে মধ্যে অবস্থিত হওয়ায় র্দীঘ বছর ধরে বন্ধ রয়েছে। আজ সকালে উপজেলার আলীনগড় ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে ভাটা চালু করাকে কেন্দ্র করে মালিক পক্ষ ও গ্রাম বাসির মধ্যে কথা কাটা কাটির এক পরযায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাজারের প্রায় ১৫টি দোকান দেশি অস্ত্র দিয়ে কোপানো হয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭জন আহত হয়েছেন। আহতরা সরকারী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আলীনগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও অনিমা ব্রিকস ফিল্ড এর মালিক মিলন সরদার বলেন, আমি আমার ইট ভাটা চালু করতে গেলে কিছু লোক আমাদের উপর হামলা করে।

আলীনগড় ইউনিয়ন চেয়ারম্যান শাহিদ পারভেজ বলেন, অনুমোদনহীন জনবহুল বাজারে মধ্যে ভাটা টি চালু করতে গেলে গ্রামবাসির সাথে সংঘর্ষ হয়। অনেক মানুষ ও দোকান পাট কে কুপিয়েছে ওরা। কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে আছেন অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com