1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক

একঝাঁক মানবিক মানুষ’— নিভৃত গ্রামে মানবতার আলোকবর্তিকা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের আগৈলঝাড়ার ছোট্ট গ্রাম চেংগুটিয়া আজ মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। সৈয়দ মাজারুল ইসলাম রুবেলের নেতৃত্বে গড়ে ওঠা ‘একঝাঁক মানবিক মানুষ’ সংগঠনটি গত পাঁচ বছরে নীরবে বদলে দিচ্ছে গ্রামের চিত্র।
করোনা মহামারির সময় শুরু হওয়া এই উদ্যোগ এখন পরিণত হয়েছে বৃহৎ সামাজিক আন্দোলনে। সংগঠনটির স্বেচ্ছাসেবীরা খাদ্য সহায়তা, চিকিৎসা, শিক্ষা, শীতবস্ত্র বিতরণ, গৃহ নির্মাণ, কন্যাদায়গ্রস্ত পরিবারের সহায়তা, বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষাসহ নানা মানবিক কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংগঠনটির সবচেয়ে বড় শক্তি তাদের স্বচ্ছতা ও সম্মিলিত প্রচেষ্টা। কোনো প্রাতিষ্ঠানিক নিবন্ধন ছাড়াই ইতোমধ্যে ৩০ লাখ টাকার বেশি মানবিক কার্যক্রম সম্পন্ন করেছে তারা। নির্মাণ করেছে ১২টি ঘর, একটি মসজিদ ও একটি ঈদগাহ।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, প্রবাসী ও গ্রামের সাধারণ মানুষও এই উদ্যোগে সহযোগিতা করছেন। স্বেচ্ছাসেবীরা বলছেন, “মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে।”

সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ মাজারুল ইসলাম রুবেল বলেন, “মানুষের পাশে দাঁড়াতে পারাটাই আমাদের সবচেয়ে বড় উৎসব।”

মাত্র পাঁচ বছরে ‘একঝাঁক মানবিক মানুষ’ প্রমাণ করেছে— ইচ্ছাশক্তি, সততা ও সম্মিলিত উদ্যোগ থাকলে একটি ছোট গ্রাম থেকেও মানবতার আলো ছড়িয়ে দেওয়া সম্ভব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com