1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কোতোয়ালি মডেল থানায় বিএমপি কমিশনারের বার্ষিক পরিদর্শন নির্ধারিত মেয়াদ শেষে বাকেরগঞ্জে ২০১২–২০১৮ সালের পুরোনো দলিল ধ্বংস বরিশালে পূবালী ব্যাংক রুপাতলী শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আগৈলঝাড়ায় আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার দেবীগঞ্জে অনলাইন ক্যাসিনো খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার, জব্দ ১৫ মোবাইল গৌরনদীতে আদালতে মামলা চললেও বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ কালিয়ায় মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত সড়ক দুর্ঘ*টনায় নিহত সাংবাদিক কাজী আশরাফ এর নামাজে জানাজা ও দাফন সম্পন্ন আগৈলঝাড়ায় কচ্ছপ ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের জেল গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

উজিরপুর প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।

১৩ অক্টোবর রোববার দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের চৌমুহনী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং বড়াকোঠা ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ও বড়াকোঠা ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রসেন মজুমদার শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। এর মধ্যে চৌমুহনী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন এবং বড়াকোঠা ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীকে ৮ প্রজাতির ফলদ গাছের চারা দেওয়া হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলাউদ্দিন, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিনামূল্যে গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

এদিকে একই দিন সকালে উজিরপুরে বরিশাল-২ আসনের সংসদ সদস্যের উদ্যোগে ‘উজিরপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com