1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম। মামলা দায়ের। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম। মামলা দায়ের। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি মোঃ হোসেন আলীর যোগদান জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে”এমপি খোকন তালুকদার” আগৈলঝাড়ার রাজিহারে ৪ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সেতুর উদ্বোধন শেবাচিমকে ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি মাদক-ইভটিজিং-সাইবার অপরাধ রুখতে পাথরঘাটায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় বার্থী ইউপি নির্বাচনে কাফীর সমর্থনে গণসংযোগের ঝড় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সরব বার্থী

উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম। মামলা দায়ের।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

উজিরপুর প্রতিনিধিঃ-

বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

একই সাথে বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত আব্দুল খালেক হাওলাদার কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিলন হাওলাদার ও তার মা নুরজাহান বেগমকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়।

এ ঘটনায় মোঃ মিলন হাওলাদার (৩৮) বাদী হয়ে গত ১৬ সেপ্টেম্বর বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন মোঃ জসিম হাওলাদার (৪০), সুলতান হাওলাদার (৬৫), ছিদ্দিক হাওলাদার (৫৫), হেল্লাল হাওলাদার (২২), রুস্তুম হাওলাদার (৬২), রুবেল হাওলাদার (৩২), শাহ আলম (৪৫), মুকুল বেগম (৫৫), সুমা খাতুন (৩১), সাথী আক্তার (২৪), মুক্তা (২৮), বুলবুলি আক্তার (৫৫), ঝুমা আক্তার (২৮) ও লাইজু বেগম (৩৫)। তাদের সবার বাড়ি উজিরপুর উপজেলার মুংগাকাঠী গ্রামে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বাদীপক্ষের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সীমানা নিয়ে বিরোধের জেরে এর আগে আদালতে মামলাও করা হয়েছে। এরপর থেকেই বাদী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার আশঙ্কা তৈরি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়,বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুগাকাঠি গ্রামে গত ১২ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জসিম ও সিদ্দিক হাওলাদারের নেতৃত্বে দলবদ্ধভাবে বাদীর বাড়ির সামনে হাজির হয়ে গালিগালাজ শুরু করলে বাদী ও তার বাবা আব্দুল খালেক হাওলাদার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা সীমানার বেড়া ভাঙচুর শুরু করেন এবং বসতঘরের বিভিন্ন অংশে দা সহ দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে জসিম হাওলাদার দা দিয়ে বাদীর বাবা আব্দুল খালেক হাওলাদারের মাথা লক্ষ্য করে কোপ দেন বলে অভিযোগে উল্লেখ করা হয় । এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে ছিদ্দিক হাওলাদারও দা দিয়ে মাথায় কোপ দিলে তা ঠেকাতে গিয়ে তার বাম হাতের পাতায় গুরুতর জখম হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে বাদী মিলন হাওলাদারের মাথা লক্ষ্য করেও দা দিয়ে কোপ দেওয়া হয় বলে অভিযোগ। এতে তার বাম কপালে গুরুতর জখম হয়। এছাড়া শাহ আলমের দা’র কোপে বাদীর বাবার ডান চোখের ওপরও জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।

হামলার সময় বাদীর মা নুরজাহান বেগমকেও লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে তার কাপড় টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারধর করেন বলে অভিযোগ করেছেন বাদী।

অভিযোগে আরও বলা হয়, হামলার পর আসামিরা ঘটনাস্থল ত্যাগের সময় বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আব্দুল খালেকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বাদী মিলন হাওলাদার বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে তাদের পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com