1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক

উজিরপুরে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪৬ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ-

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র ঘোষণা অনুযায়ী সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে উজিরপুর বন্দরে লিফলেট বিতরণ, লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড ফায়জুল হক বালী ফারাহীন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড এইচ এম হারুন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সীমা রানী শীল, উপজেলা কমিটির সদস্য কমরেড বিমল চন্দ্র করাতী, কমরেড জাহিদ হোসেন খান ফারুক, কমরেড রফিকুল ইসলাম, কমরেড ফরিদ হোসেন শিকদার, সুমন পান্ডে, কমরেড শফিকুল আলম খান করিম,কুমার আকাশ, সম্রাট মজুমদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন,মার্কিন সাম্রাজ্যবাদসহ চরম ডানপন্থী শক্তির ষড়যন্ত্র রুখে দিন। মুক্তিযুদ্ধ – স্বাধীনতার ধারা অব্যাহত রেখে উন্নয়ন অগ্রগতি চলমান রাখুন। সাংবিধানিক ধারায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এগিয়ে নিন। রুখো আমেরিকা রুখো বিএনপি – জামাত দেশব্যাপী সপ্তাহব্যাপী এই কর্মসূচি ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত উপজেলার সকল ইউনিয়নে চলবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com