1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় বাশাইল কলেজের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় বাশাইল কলেজের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা ডাসারে নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদলের মটরসাইকেল শোডাউন মাদ্রাসার সামনে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন চুরির মামলায় গৌরনদীর কথিত চক্রের মূলহোতা ফরিদপুর থেকে গ্রেপ্তার গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম দাতা এস জি মূর্তজার ইন্তেকাল বরিশালে স্ত্রী হাতে স্বামী খুন, পলাতক স্ত্রীকে খুঁজছে পুলিশ মাদক-সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে রাখতে গৌরনদীতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ মৃতপ্রায় টরকী-বাশাইল খালে প্রাণ ফেরানোর উদ্যোগ, আশায় কৃষক-জেলেরা অরক্ষিত চেংঙ্গটিয়া গ্রামে বাড়ছে অপরাধ, পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি

আগৈলঝাড়ায় বাশাইল কলেজের সার্বিক উন্নয়নে মতবিনিময় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

ঐতিহ্যবাহী বাশাইল কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সম্মানিত সুধীজন, অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) সকালে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাশাইল কলেজের নবনির্বাচিত সভাপতি মোসা. আইরিন পারভীন লিপি সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. মাহাবুবুর রহমান।

এ সময় বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মিয়া, রাজিহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল চন্দ্র ঘটক, বিএনপি নেতা তোফাজ্জল মোল্লা, মেজবা শিকদারসহ কলেজের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় কলেজের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com