1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকা, পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকা, পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব যশোরে পিকআপভ্যান থেকে ২২৫৭ বোতল উনকোরেক্স উদ্ধার, গ্রেপ্তার ২ বরিশাল কোর্টের মহুরি নুরুজ্জামান হত্যা: দীর্ঘদিনের পলাতক নাসিমা ঢাকায় গ্রেপ্তার নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল দেবীগঞ্জে বৃক্ষরোপণ প্রকল্পে বড় প্রশ্ন ৫ লাখ ২৮ হাজার টাকার ১,৭০০ চারার মধ্যে জীবিত মাত্র ৫০৫,, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান  নজরুল বর্ষ উদযাপনে গৌরনদীতে সাফল্যের শীর্ষে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশালে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন কালিয়ার মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকা, পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশ প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে বরিশালের আগৈলঝাড়ায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের তাগিদও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে মাদকবিরোধী অভিযান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস ও অপরাধ দমনে ভূমিকা রাখায় থানার পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা পাওয়া কর্মকর্তারা হলেন—আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান, এসআই সিদ্দিকুর রহমান, এসআই মাসুদুর রহমান, এসআই সেলিম রেজা এবং এএসআই তারেক আজিজ।

অনুষ্ঠানে আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি সরদার হারুন রানা, সাবেক সভাপতি আজাদ রহমান, সিনিয়র সহ-সভাপতি রিপন বিশ্বাস, সহ-সভাপতি আকাশ মাহমুদ, সহ-সভাপতি সবুজ সরদারসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মানিক সরদার।

বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা। পুলিশের চলমান কার্যক্রমের সঙ্গে সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা থাকলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ফল পাওয়া সম্ভব।

এ সময় সাংবাদিকরা আগৈলঝাড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে পুলিশের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে জনস্বার্থে তথ্য আদান-প্রদান ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে আগৈলঝাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম ও অপরাধ দমনে পুলিশ প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com