1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে রেজাউলের মায়েরদোয়া ক্লিনিকে আবারো ভুল অপারেশনে স্কুল ছাত্রীর মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৮:৫৮|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’ মাদারীপুর থানা থেকে গ্রীল ভেঙ্গে পালিয়ে যাওয়া সেই নারী আসামি ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সরকার বারবার ফিরে আসে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। কালিয়ায় এসআইকে ঘিরে বিতর্ক: অভিযোগে মানববন্ধন, ওসির দাবি উদ্দেশ্যপ্রণোদিত দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম ১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ

উজিরপুরে রেজাউলের মায়েরদোয়া ক্লিনিকে আবারো ভুল অপারেশনে স্কুল ছাত্রীর মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরের সাতলায় রেজাউলের মায়েরদোয়া ক্লিনিকে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রপচার করতে গিয়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

১২ মে রবিবার রাত সাড়ে বারোটায় উপজেলার পশ্চিম সাতলা মায়ের দোয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে এ মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার (১৮) নবম শ্রেণির ছাত্রী , আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের হেলাল মীরের মেয়ে। উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, সুমাইয়ার পেটের ডান পাশে ব্যথা হলে বড় ভাই রবিউল মীর শনিবার বিকেলে বোনকে নিয়ে মায়ের দোয়া ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারে আসে। কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করে রাত সাড়ে আটটায় অস্ত্রপচার করতে নিয়ে যায় এবং ক্লিনিকে তার অস্ত্রপচার করে। রাত সোয়া ৯টার দিকে অস্ত্রপচার কক্ষ থেকে ডাক্তার বেরহয় তখন স্বজনদের জানান যে রোগীর অবস্থা ভালো নয়। রাত ১২ টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ সুমাইয়াকে মৃত ঘোষনা করেন।

উল্লেখ্য,অবৈধ ক্লিনিক ও কথিত ডাক্তার রেজাউলের ক্লিনিকে একাধিকবার রোগী মৃত্যু অঙ্গহানীর একাধিক অভিযোগ রযেছে।

এ বিষয়ে জানার জন্য ক্লিনিক পরিচালক কথিত ডাক্তার রেজাউল করিমের নম্বরে কল করা হলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি খুলনা ও কোটালিপাড়ার সাধন কুমার বসু নামক এক ডাক্তারের নাম উল্লেখ করে অপারেশনের কথা স্বীকার করেন।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী জানান রোগী মৃত্যুর ঘটনা শুনেছি। তবে এর পুর্বেও ঐ ক্লিনিকে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছিল।

বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, রোগী মৃত্যুর কোন খবর পায়নি। রোগীর স্বজন যদি অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com