1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান,ভাইস,চেয়ারম্যানসহ ১০ জনের মনোনয়নপত্র দাখিল" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:২৫|
সংবাদ শিরোনামঃ
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক (হ্যাপি)-এর জন্মদিন পালিত,, তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন

কালকিনিতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান,ভাইস,চেয়ারম্যানসহ ১০ জনের মনোনয়নপত্র দাখিল”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৮২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ- দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মাদারীপুর জেলার কালকিনিতে মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়।

রোববার (২১ এপ্রিল)২০২৪ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় মনোনয়ন পত্র জমার শেষ দিন থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

কালকিনি উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা বলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক মীর গোলাম ফারুক, আমেরিকা প্রবাসী নুরুজ্জামান সরদার ও কয়ারিয়া ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম।

অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ও সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান জামাল।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা মহিলা আ.লীগের সভাপতি চায়না খানম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার ও উপজেলা মহিলা আ.লীগ নেত্রী কাজী নাসরিন।

উল্লেখ্য যে, ১টি পৌরসভা ও ১০ ইউনিয়ন নিয়ে কালকিনি উপজেলা গঠিত। তবে কালকিনি উপজেলা থেকে মোট ৫টি ইউনিয়ন কেটে নিয়ে ডাসার উপজেলা গঠিত হয়েছে।

তবে নবগঠিত ডাসার উপজেলার নির্বাচনের তফসিল এখন পর্যন্ত ঘোষনা করা হয়নি। কালকিনি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৮৫১০২। পুরুষ ভোটার ৯৬৩২৫, মহিলা ভোটার ৮৮৭৭৬ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। তবে আগামী ২১ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com