1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে যুবলীগ ও অটো শ্রমিক ফেডারেশনের যৌথ আয়োজনে ইফতার মাহফিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:৫২|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

দেবীগঞ্জে যুবলীগ ও অটো শ্রমিক ফেডারেশনের যৌথ আয়োজনে ইফতার মাহফিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-পবিত্র মাহে রমজান উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগ ও কালীগঞ্জ অটো শ্রমিক ফেডারেশনের যৌথ আয়োজন করে এ ইফতার মাহফিলের।

২৯ মার্চ শুক্রবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের দেবীগঞ্জ উপজেলার সদস্য আকতার হোসেন নিউটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিঠু।

ইফতার পূর্ব মূহুর্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।তিনি তার বক্তব্যে বলেন,আপনারা জানেন আগামী ২৩ মে দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবো।দেবীগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা গড়তে চাই।দেবীগঞ্জ উপজেলা পরিষদকে মাদক মুক্ত করবো।দেবীগঞ্জ উপজেলা যেন একটি পরিছন্ন উপজেলা হয় সেদিকে আপনারা লক্ষ দিবেন।যেই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হোক না কেন তাকে আপনারা সহযোগিতা করবেন।আমি আপনাদের কাছে দোয়া চাই এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আপনাদের সমর্থন ও ভোট চাই।যাতে আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারি।সাধারন মানুষের খেদমত করতে পারি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবীডুবা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, দন্ডপাল ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি কামাল হোসেন সরকার, সাধারণ সম্পাদক ও অটো শ্রমিক ফেডারেশন কালীগঞ্জ লাইন শাখার সভাপতি মোতাহার হোসেন সাজু ইউপি সদস্য ইউনিয়ন যুবলীগের সদস্য মাসুদ রানা, সহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com