1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে মাহিন্দ্রার ধাক্কায় ভ্যানচালক নিহত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান সম্পন্ন তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত ​বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ​বানারীপাড়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা সুবর্ণজয়ন্তী ঘিরে উৎসবের প্রস্তুতি, আরডিএ চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন: গৌরনদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষ্যে রামপালে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম কোয়ালিটি এ্যান্ড সেলফ রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত  আগৈলঝাড়ায় ঘরের ভেতর রহস্যময় দুই কবর, প্রশাসনের হস্তক্ষেপে ভেঙে ফেললেন নির্মাতা তেরখাদায় ৪দলীয় ভলিবল টুর্নামেন্টে বুড়ি গাংনী ভলিবল দল চ্যাম্পিয়ন

রামপালে মাহিন্দ্রার ধাক্কায় ভ্যানচালক নিহত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় মোঃ তালিম সরদার (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে।

নিহত তালিম সরদার উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীকলস এলাকার মোঃ ফজলু সরদারের ছেলে।

রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর আনুমানিক ২ টার দিকে তালিম (খুলনা-মোংলা) মহা-সড়কের জিরোপয়েন্ট এলাকা থেকে ভ্যান চালিয়ে ভাগা বাজারের দিকে আসতেছিল। সে মালিডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাহিন্দ্রা গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা লাগতেই তালিম মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন তালিমকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, ঘাতক মাহিন্দ্রা গাড়ির চালকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com