1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার

গৌরনদীতে খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ-বরিশাল জেলার গৌরনদী উপজেলায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে সরকারি খাল দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বাটাজোর-সরিকল প্রবাহমান খালের বাটাজোর বন্দর সংলগ্ন এলাকার খালের একটি অংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে আসছে প্রবাসী জাকির হোসেন ও করিম তালুকদার।

উপজেলা প্রশাসন থেকে খাল দখল না করতে ওই দুই দখলকারীকে মৌখিক নির্দেশনা দেওয়া হলেও প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে বুধবার সকাল থেকে খাল দখলের কাজ অব্যাহত রাখা হয়েছে।

খাল দখলকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে অচিরেই খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে বলেও উল্লেখ করেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে খালের মধ্যে থেকে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও দখল কাজ চালিয়ে গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com