1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাগুরায় জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১০:৪৪|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান  গৌরনদীতে নকল স্বর্ণের বারসহ যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ উজিরপুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি পরিবারের স্বপ্ন পুরে ছাই। প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি। লালপুরে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে র‍্যালি ও মানবন্ধন ঈদুল আযহা উপলক্ষে নড়াইলবাসীকে শুভেচ্ছা জানালেন জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগ,অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার গৌরনদীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি কর্মশালা সুনামের সাথে দায়িত্ব পালন করে গেলেন জিএম আব্দুর রব

মাগুরায় জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৩ বার পড়া হয়েছে

মাগুরা প্রতিনিধিঃ- যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফের পারস্পরিক সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস মাগুরার ব্যবস্থাপনায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার(২০ ডিসেম্বর) বিকেলে “চল ফুটবল খেলি Lets paly Football” জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণ শেষে ফুটবল প্রতিযোগিতার সমাপনী ও প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো:মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার পাভেল দাস । বিশেষ অতিথি ছিলেন মাগুরা ইউনিসেফের চাইল্ড প্রটেকশন কমিউনিটি মবিলাইজার স্বপন ফলিয়া,ক্রীড়া সংগঠক সৈয়দ বারিক আনজাম বারকীসহ প্রশিক্ষক মো:ইউনুচ আলী ও আয়শা আক্তার লিপি উপস্থিত ছিলেন।

উলে­খ্য, গত ১২ ডিসেম্বর মাগুরার নোমানী ময়দান মাঠে জেলা ভিত্তিক মেয়েদের ৫ দিন ব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো:মিজানুর রহমান।প্রশিক্ষক মো:ইউনুচ আলী ও আয়শা আক্তার লিপির তত্ত্বাবধানে ৩০ জন মেয়ে এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।

শিশু সুরক্ষা ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা নির্মূলে তৃণমূল পর্যায় থেকে শিশু ও কিশোরী সুবিধাবঞ্চিত মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন। ‘চল ফুটবল খেলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ থেকে ১৭ বছরের সুবিধাবঞ্চিত শিশু ও কিশোরী মেয়েদের ক্রীড়াক্ষেত্রে সুযোগ প্রদানের লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com