1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ চাকরির প্রলোভনে ফিশিং লিংক, ৬ লাখ টাকা আত্মসাৎ দারাজের নাম ব্যবহার করে সাইবার প্রতারণা, মূলহোতা রিয়াজুল গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি  গৌরনদীতে মামলার জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, আহত ২ দেবীগঞ্জে জলপাই গাছের ডাল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮ নড়াইলের কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি গঠন

রাজশাহী-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে

গোলাম রাব্বানী সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুন্ডমালার সাবেক মেয়র গোলম রাব্বানী তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) গোলাম রাব্বানীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গোলাম রাব্বানী বলেন, প্রার্থীতা বাতিল সংক্রান্ত দুপুর সাড়ে ১২ টার দিকে হাইকোর্টের ১০ নং আদালতে শুনানি হয়। এতে শুনানি করে দায়িত্ব প্রাপ্ত বিচারপতি নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেছেন। আদেশে বলা হয়েছে ওই আসনের সহকারি রিটানিং অফিসার প্রার্থীর নমুনা স্বাক্ষরের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে জটিলতার যে তথ্য উপস্থাপন করা হয়েছিলো তার আবেদন নামঞ্জুর করা হয়। একই সঙ্গে তার প্রার্থিতা ফিরিয়ে দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

ফলে সংসদ সদস্য পদে লড়তে আর কোন বাধা নেই। স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী তাৎক্ষণিক বিচারপতির নাম বলতে পারেননি। এর আগে গত ৩ ডিসেম্বর যাচাই বাছাই শেষে ভোটারদের নমুনা স্বাক্ষর ও তথ্যের গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন গোলাম রাব্বানী।

গত ১৩ ডিসেম্বর ইসির আপিল আবেদনের শুনানিতেও প্রার্থীতা বাতিল করে দেওয়া হয়। এছাড়াও এই আসন থেকে ভোটের মাঠে লড়বেন, বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী শামসুদ্দিন মন্ডল, এনপিপির নুরুন্নেসা, বিএনএমের প্রার্থী শামসুজ্জোহা বাবু, তৃণমূল বিএনপির জামাল খান দুদু, বিএনএফের আল-সাআদ ও মুক্তিজোটের বশির আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com