1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
এবার সদর আসনে ১৩ প্রার্থী : এবার বাদশাকে ছাড় দিবেনা স্থানীয় আওয়ামী লীগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৩৩|
সংবাদ শিরোনামঃ
রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে কালিয়ায় উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

এবার সদর আসনে ১৩ প্রার্থী : এবার বাদশাকে ছাড় দিবেনা স্থানীয় আওয়ামী লীগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- রাজশাহীর ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশী প্রার্থী হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনে। রাজশাহী সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত এ আসনটিতে এবার ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এবার ভোটের লাড়াইটা ভালোই জমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও তাদের দলীয় প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রেজা উন-নবী আল মামুন, বিএনএম এর প্রার্থী কামরুল হাসান, তৃণমূল বিএনপির প্রার্থী মো. শামীম, মুক্তিজোট প্রার্থী ইয়াসির আলিফ বিন হাবিব, গণফ্রন্ট প্রার্থী মনিরুজ্জামান, জাতীয় পার্টির নেতা শাহাবুদ্দিন বাচ্চু ও বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মারুফ শাহরিয়ার।
এদের মধ্যে চারজন স্বতন্ত্র প্রার্থী।

বাকি নয়জন দলীয়। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তিনজন আওয়ামী লীগের বিদ্রোহী। এরা হলেন, অধ্যক্ষ শফিকুর রহামান বাদশা, এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ ও রেজাউন-নবী আল মামুন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির নেতা শাহাবুদ্দিন বাচ্চু।

রাজশাহী সদর আসনে ক্ষমতাসীনদের জোটের প্রার্থী হিসেবে টানা তিনবার নৌকা প্রতীক নিয়ে এমপি হয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এবারও তিনি মনোনয়নপত্র জমা দিয়েছে। তিনি এবারও জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক চান।

কিন্তু এবার এ আসনটি কোনভাবেই ছাড়তে নারাজ স্থানীয় আওয়ামী লীগ। এ আসন থেকে এবার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ মোহাম্মদ আলী কামাল। তাকে নিয়ে ভোটের মাঠে নামতে চান ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা। কেন্দ্রের নির্দেশে তাকে যদি ছাড় দিতে হয় তবে স্থানীয় নেতারা ভোটে থাকবেন বিদ্রোহী নিয়ে।

তবে তিনি ছাড়াও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ ও রেজাউন-নবী আল মামুন।

মহানগর আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্রমতে, জোটের প্রার্থী হিসেবে যদি নৌকা প্রতীক ফজলে হোসেন বাদশাকে ছেড়ে দিতে হয় তবে আওয়ামী লীগের তিনজনের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী থেকে যাবেন। সে ক্ষেত্রে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা স্বাতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বলে দাবি করেছে সূত্রটি।

রাজশাহী-২ আসনে ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এমপি নির্বাচিত হন। এর পর আরও ১০টি নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আওয়ামী লীগ থেকে কোন প্রার্থী এমপি হতে পারেননি। তবে ২০০৮ সালে প্রথমবার নৌকার প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। এর পর টানা তিনবার তিনি নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com