1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দুর্গাপুরে ২টি ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সঞ্জয়। তেরখাদায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন-পুলিশের সমন্বিত উদ্যোগের তাগিদ দিলেন জেলা প্রশাসক গৌরনদীতে মানবিক সংগঠনের নতুন কমিটি, ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে আ.লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক কালকিনিতে গৃহবধূর গোসলের ভিডিও ধারন করে ব্ল্যাকমেইল”থানায় মামলা”অভিযুক্ত মানিক পলাতক কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্যে গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে, সাংস্কৃতিক সন্ধ্যায় মিলনমেলা রাজশাহীর ১৮ নম্বর ওয়ার্ডে উন্নয়নের প্রত্যাশা নিয়ে কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী সোহেল শ্রমজীবী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হলেন মাদারীপুরের কালকিনির সন্তান পাপন মুন্সী উজিরপুরে যুবদল নেতা কাওসারকে কুপিয়ে হত্যা, পালানোর সময় ৯ জন গ্রেপ্তার চারঘাট ভূমি অফিসে ৭০ টাকার গরমিল, ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

দুর্গাপুরে ২টি ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহীর দুর্গাপুরে দুটি ওয়ান শুটারগানসহ জনি (২৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। বুধবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে গগণবাড়ীয়া এলাকা থেকে ওই যুবককে আটক করে র‍্যাব।

এসময় তার কাছ থেকে দুটি ওয়ান শুটারগান ও মোবাইল উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে র‌্যাব-৫। গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ী জনি উপজেলার গগণবাড়ীয়া এলাকার মকবুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল উপজেলার জয়নগর ইউনিয়নের গগনবাড়ীয়া গ্রামে জনির বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জনি পালানোর চেষ্টাকালে তাকে ধরে ফেলে র‌্যাব।

এরপর তাকে জিজ্ঞাসাবাদের পর বাড়িতে তল্লাশী চালিয়ে ঘরের ভেতরে খাঁটের তোষকের নীচ থেকে লুকিয়ে রাখা দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‍্যাব-৫ এর উপ পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে দুর্গাপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মামলাটি দুর্গাপুর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম তদন্ত করবেন বলে জানান, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com