1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য, স্কুলছাত্রীর মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষর অবসর রামপালে ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য,পুষ্টি ও ওয়াস সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন তেরখাদায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন মাদারীপুরে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি:৭০ লাখ টাকার মালামাল নিয়ে উধাও চোরচক্র দেবীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান, চলবে ধারাবাহিকভাবে আগৈলঝাড়ায় এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য, স্কুলছাত্রীর মৃত্যু গৌরনদীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচি, বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন কৃষকরা বাংলাদেশের উন্নয়ন ও সংস্কারে জাতিসংঘের দুই সংস্থার সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন বরিশালে উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে রিয়াজ-মুন্না বানারীপাড়ায় সরকারি খাসজমি উদ্ধারের দাবি, দীর্ঘদিনের দখল নিয়ে প্রশ্ন

আগৈলঝাড়ায় এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য, স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

মো. আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর জানার পর ১৬ বছর বয়সী কথা ঢালীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের বাসিন্দা সাধু ঢালীর মেয়ে কথা ঢালী। সে স্থানীয় বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

সোমবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে টেস্ট পরীক্ষার ফলাফল জানতে পারে কথা। এ সময় পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার রাতে সবার অগোচরে নিজ ঘরে চলে যায় কথা। পরে স্বজনরা তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধারের চেষ্টা করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

একটি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক চাপ, পরীক্ষার ফলাফল নিয়ে পারিবারিক আচরণ এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার প্রয়োজনীয়তা নতুন করে আলোচনায় এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com