
এ,এস, মামুন, স্টাফ রিপোর্টারঃ
বরিশালের গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোকশেদ উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান, উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম এবং উপজেলা বিআরডিবির সভাপতি মোঃ সোহানুর রহমান সোহাগ।
এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দ টিভির বরিশাল ব্যুরোপ্রধান ও গৌরনদী প্রেসক্লাবের সদস্য কাজী আল আলামিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবদুছ ছালেক মামুন, সাংবাদিক লিটন খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় পর্যায়ে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট সবাই নিজ নিজ অবস্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।