1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক। গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল,বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নূরানী সম্মেলন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বাদ জোহর থেকে গভীর রাত পর্যন্ত গৌরনদী সরকারি পাইলট স্কুল মাঠ প্রাঙ্গণে ওয়াজ মাহফিল ও গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার সকল নুরাণী মাদরাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে এক শিশু প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব ক্বারী আব্দুল আজীজ পীর সাহেব।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা আহমাদুল্লাহ মাদানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল কাদের হোসনাবাদী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করেন শায়েখ আল্লামা জসিমউদ্দীন রহমানি। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ ও নসিহত করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবু আলিম।

এ সময় উপস্থিত ছিলেন আবদুল বাতেন নোমান, মাওলানা ক্বারী আব্দুল আজীজসহ দেশের খ্যাতনামা ওলামায়ে কেরাম। এছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত অসংখ্য কোরআনের আলেম, হাফেজ, মুফতি, মাওলানা ও ধর্মপ্রাণ মুসলমান মাহফিলে অংশগ্রহণ করেন।

ধর্মীয় আলোচনা ও বয়ান শুনতে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। তাঁদের উপস্থিতিতে মাহফিল প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পুরো আয়োজনজুড়ে বিরাজ করে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ-মোনাজাতের মধ্য দিয়ে নূরানী সম্মেলন ও ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com