
সাগর কুমার বাড়ই,তেরখাদা প্রতিনিধি,খুলনাঃ-
খুলনার তেরখাদায় নেবুদিয়া সামাজিক যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ৪ দলীয় ভলিবল টুর্ণামেন্ট-২০২৬ এ বুড়ি গাংনী দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। আজ ৩ নভেম্বর বিকেল ৩টার দিকে টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজসেবক মোঃ বখতিয়ার উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহমিনা সুলতানা নীলা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এমডি আব্দুল হাই, উপজেলা তথ্য সেবা অফিসার তাছলিমা খাতুন, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবুল কালাম, ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির আহবায়ক এস এম এমদাদুল হক।
নেবুদিয়া সামাজিক যুব উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ শরিফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, যুবদল নেতা মোঃ রাজু বিল্লাহ, তরফদার রেজাউল করিম, মোঃ লিটন মোল্যা, মোঃ রিয়াজ শেখ, মোঃ মাসুম শেখ, তৈয়েবুর রহমান টুলু লস্কর, মোঃ বাকা লস্কর, মোঃ রবিউল ইসলাম।
সভায় এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা বিজয়ী ও রাসার্ন আপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।