1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চাকরির প্রলোভনে ফিশিং লিংক, ৬ লাখ টাকা আত্মসাৎ দারাজের নাম ব্যবহার করে সাইবার প্রতারণা, মূলহোতা রিয়াজুল গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চাকরির প্রলোভনে ফিশিং লিংক, ৬ লাখ টাকা আত্মসাৎ দারাজের নাম ব্যবহার করে সাইবার প্রতারণা, মূলহোতা রিয়াজুল গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন খান গ্রেপ্তার বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলার ছন্দে বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি  গৌরনদীতে মামলার জেরে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, আহত ২ দেবীগঞ্জে জলপাই গাছের ডাল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ৮ নড়াইলের কালিয়ায় জিকজ্যাক ইটভাটা মালিকদের নতুন কমিটি গঠন নড়াগাতীর কলাবাড়িয়ার দেশীয় অস্ত্রসহ নড়াইল কোর্ট চত্বর থেকে আটক – ১১

চাকরির প্রলোভনে ফিশিং লিংক, ৬ লাখ টাকা আত্মসাৎ দারাজের নাম ব্যবহার করে সাইবার প্রতারণা, মূলহোতা রিয়াজুল গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দারাজ অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে প্রতারণার মাধ্যমে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে একটি সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের মূলহোতা মো. রিয়াজুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-৬, যশোরের যৌথ আভিযানিক দল।

গ্রেপ্তার রিয়াজুল ইসলাম পিরোজপুরের মঠবাড়িয়া থানার দেবত্র এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে।

এসআরবি সূত্র জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এসআরবি। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে সাইবার অপরাধীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ বিকেলে যশোর জেলার কোতয়ালী থানাধীন বারবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-৮, সদর কোম্পানি, বরিশাল এবং এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের একটি যৌথ আভিযানিক দল। অভিযানে সাইবার প্রতারণা মামলার অভিযুক্ত মো. রিয়াজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার রিয়াজুল ইসলামসহ অন্যান্যরা সংঘবদ্ধভাবে সাইবার প্রতারণা করে আসছিল। তারা দারাজ অ্যাপসের নাম ব্যবহার করে সাইবার স্পেসে ফিশিং লিংকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রলোভন দেখাত। পরে অনলাইন প্ল্যাটফর্মে পণ্য কেনার বিনিময়ে আকর্ষণীয় কমিশন দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হতো।

একপর্যায়ে প্রতারক চক্রটি মামলার বাদী ভুক্তভোগী মোছা. সুমনা পারভীনকে (৪৫) ‘http://Daraz.com’-এর নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে। সেখানে তাকে অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন পণ্য কেনার মাধ্যমে শতকরা হারে কমিশন পাওয়ার প্রলোভন দেখানো হয়। প্রতারকদের কথামতো লেনদেনের পর কমিশনের টাকা ভুক্তভোগীর নিবন্ধিত অ্যাপস অ্যাকাউন্টের ওয়ালেটে জমা হওয়ার কথা বলা হয়।

তবে পরবর্তীতে ওই টাকা উত্তোলন করতে গেলে প্রতারকরা বিভিন্ন শর্তের কথা বলে। টাকা উত্তোলনের জন্য তাদের নির্ধারিত ব্যাংক হিসাব ও বিকাশ নম্বরে অর্থ পাঠানোর প্রস্তাব দেওয়া হয়। প্রতারকদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগী বিভিন্ন সময়ে ধাপে ধাপে তাদের ব্যবহৃত বিকাশ নম্বর ও ডাচ্-বাংলা ব্যাংকের হিসাবে সর্বমোট ৬ লাখ ১০ হাজার ৪২ টাকা পাঠান।

পরে টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগী বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল, বরিশালে পিটিশন মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত রিয়াজুল ইসলামের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তারের জন্য অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ ও এসআরবি-৬-এর যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে যশোরের বারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রিয়াজুল ইসলামকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com