1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগ, আগৈলঝাড়ায় গ্রেপ্তার ৯ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার গৌরনদীতে ১০২ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার, মামলার আরও এক আসামি পলাতক।

বিদ্যুতের ট্রান্সফরমার চুরির অভিযোগ, আগৈলঝাড়ায় গ্রেপ্তার ৯

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি ও মাদকবিরোধী পৃথক অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া ট্রান্সফরমারের আংশিক মালামাল উদ্ধারের পাশাপাশি ইয়াবা ও গাঁজাও জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেরাল গ্রামের আবুল বাশার সন্যামতের ছেলে জামাল হোসেন (৩১) ও একই গ্রামের সুলতান ভূঁইয়ার ছেলে ইমন ভূঁইয়াকে (১৯) আটক করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে ট্রান্সফরমার চুরির সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায় এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া ট্রান্সফরমারের আংশিক মালামাল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল ও বাকাল ইউনিয়নের সরবাড়ী গ্রামসহ বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, একই দিন মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের বর্ধন বড়ালের ছেলে বর্ধন বড়াল (২১), গোয়ার জয়ধরের ছেলে রতন জয়ধর (২৯), রামানন্দের আঁক এলাকার বিনয়েশ হালদারের ছেলে ঝন্টু হালদার (৩১), একই এলাকার সুনীল গাইনের ছেলে সঞ্জিত গাইন (৩৫), যোগেশ বালা ছেলে জীবন বালা (৩৫), কৃষ্ণ হালদারের ছেলে বিধান হালদার (৩২) এবং পশ্চিম বাগধা এলাকার রশিদ মোল্লার ছেলে রোমান মোল্লা (২৪)।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান ও ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মালামাল ও মাদকদ্রব্যের বিষয়েও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com