1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে বরিশালে দুই দিনব্যাপী প্রশিক্ষণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ঝালকাঠিতে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ উদ্বোধন নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে বরিশালে দুই দিনব্যাপী প্রশিক্ষণ বরিশালে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ যুবক আটক বরিশাল বন্দর থানা ভবন নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন সাঈদ আহমেদের জন্মদিন, শুভেচ্ছায় সিক্ত সাঈদ আহমেদ, কৃতজ্ঞতা জানিয়ে চাইলেন দোয়া আগৈলঝাড়ার কয়েকটি গুচ্ছগ্রাম ঘিরে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজন গ্রেফতার আওয়ামী লীগ আমলে গুম-খুন ও হয়রানির অভিযোগ তুলে যা বললেন জহির উদ্দিন স্বপন নড়াইলে নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেলো নাতনি বরিশাল গড়িয়ারপাড়ে চেকপোস্টে ১০০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে বরিশালে দুই দিনব্যাপী প্রশিক্ষণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রুপাতলী পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা, আইন প্রয়োগে মানবিকতা, জনগণের আস্থা অর্জন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেওয়া হয়।

প্রশিক্ষণকালে নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের করণীয়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীলতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএমসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com