1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদ্রাসার সামনে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল গড়িয়ারপাড়ে চেকপোস্টে ১০০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আগৈলঝাড়ায় দুর্গাপূজা ঘিরে এমপি জহির উদ্দিন স্বপনের মতবিনিময় সভা উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত মাদারীপুরের ডাসারের নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন তানজিল পারভেজ শিকারপুর ভূমি অফিসে ‘সানজিদার ঘুষের হাট’ জিম্মি সেবাপ্রত্যাশীরা! রাজাপুরে পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ১,৭০০ টাকা নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কালিয়ার দেবীপুর গ্রামে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন অনুষ্ঠিত দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও মানবিক দায়িত্ব: আজিজুল বারী হেলাল

মাদ্রাসার সামনে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় ক্বারী রেহানা বেগম (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিরাপদ সড়ক ও দায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালের পশ্চিম পাশে রাকুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহানা বেগম রাকুদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী একই মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দিন।

স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বরিশাল শহরের বাসা থেকে মাহিন্দ্রাযোগে মাদ্রাসার উদ্দেশে রওনা হন রেহানা বেগম। নতুনহাট এলাকায় মাহিন্দ্রা থেকে নেমে পায়ে হেঁটে মহাসড়ক পার হয়ে মাদ্রাসার দিকে যাওয়ার সময় ঢাকা থেকে বরিশালগামী লাবিবা কোম্পানির ‘আহনাফ পরিবহন’ নামের একটি বাস তাকে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। খবর পেয়ে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

রেহানা বেগমের মৃত্যুর খবর মাদ্রাসায় পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক নিশ্চিত করা, দুর্ঘটনার জন্য দায়ী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মহাসড়কে বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দুরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে পুলিশ লাবিবা কোম্পানির কয়েকটি বাস আটক করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসার ওই শিক্ষিকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com