1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,, মহাসড়কে ১০ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ

মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নির্দেশনা এবং ডিসি নর্থের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন) মার্জিয়া রহমানের নেতৃত্বে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন)সহ পুলিশের একটি বিশেষ আভিযানিক দল অভিযানে অংশ নেয়।

এ সময় মাধবপাশা ইউনিয়নের দুর্গাসাগর, তিন মঠ, দারোগারহাট বাজার ও মুশুরিয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। পাশাপাশি কয়েকটি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি করা হয়।

অভিযান চলাকালে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। পুলিশের আকস্মিক এ অভিযানে এলাকায় ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়।

পুলিশ জানায়, অভিযানকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। এ সময় এলাকাবাসীর মধ্যে পুলিশের মাদকবিরোধী কার্যক্রমের প্রতি ইতিবাচক মনোভাবও লক্ষ্য করা গেছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com