1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশালে ময়লার স্তূপে দুই নবজাতকের মরদেহ, রহস্য ঘিরে চাঞ্চল্য ভাউলাগঞ্জ হাটে ফের অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরও মানা হয়নি নির্দেশনা আগৈলঝাড়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগৈলঝাড়া প্রেসক্লাবের দুই সাংবাদিককে বহিষ্কার করা হয়নি: সভাপতি উজিরপুর ছাড়ার ক্ষণে ফুলেল ভালোবাসায় সিক্ত এসিল্যান্ড মহেশ্বর মণ্ডল জাতীয় সংসদের ‘পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ র প্রথম বৈঠক অনুষ্ঠিত মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দুইশত নব্বাই পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ চলমান,দেশে আসলেই গ্রেফতার, মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উজিরপুরে ৭ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নির্মাণের দাবীতে মানববন্ধন দেবীগঞ্জে বিদ্যালয়ের মাঠে ঢুকে ৫ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

গৌরনদীর ধানডোবায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও মেধাবীদের ক্রেস্ট বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধানডোবা কাজী মোখলেছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

বাবু সুবোধ কর্মকার স্মৃতি ফাউন্ডেশনের পক্ষে, কলিন্স কর্মকারের অনুদানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া তারিকুল ইসলাম কাফির সৌজন্যে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এইচ এম জাকির হোসেন (খোকন) এর সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম কাফি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাবু সুনিল চন্দ্র হালদার, দেবেন্দ্রনাথ বাড়ৈ, মিল্টন কর্মকার, রমজান হাং, কাওছার ফকির, বাচ্চু সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। শিক্ষা উপকরণ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com