
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গৌরনদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বহু নেতা-কর্মী ত্যাগ স্বীকার করেছেন।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য (দপ্তর সম্পাদকের দায়িত্বে) রফিকুল ইসলাম কাজল। সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামাল মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু।
এ সময় বক্তব্য রাখেন গৌরনদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসলিমা বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার আলম পান্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব মনি হোসেন আকন, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হীরা রহমান সাদাম এবং সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানিম হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।