1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:২৯|
সংবাদ শিরোনামঃ
ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ গৌরনদীতে পুনঃখননকৃত সরিকল-বাটাজোর খালে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ কর্মসূচি সংস্কারের পরও বেহাল গৌরনদী বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়ক, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা নড়াইলে দুই মাসের বাচ্চা কোলে নিয়ে স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী, ফাঁসির দাবিতে মানববন্ধন  গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ। নড়াগাতীতে অভিযানে ৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, এতিমখানায় বিতরণ,বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পিরানহা উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,,

গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের বন রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার গৌরনদী পৌরসভার ৩৬ নম্বর হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের বন রুটির ভেতরে ব্লেড পাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২২ জুলাই) এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন খাওয়ার সময় রুটি ছিঁড়ে এর ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার ও অভিভাবকদের জানানো হয়। ব্লেডটি খাওয়ার আগেই দেখতে পাওয়ায় শিক্ষার্থীর কোনো শারীরিক ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার বলেন ‘টিফিনের বন রুটির মধ্যে ব্লেড পাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে জানানো হয়েছে।’

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম বলেন, ‘বিষয়টি আমাকে কেউ অবহিত করেননি। তবে ঘটনার সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে টিফিনের বন রুটির মধ্যে ব্লেড থাকার খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তারা সরবরাহ করা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com