1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন। নিজ অর্থে সড়ক সংস্কার, প্রশংসায় পলাশ কুন্ডু গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন

চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

মামলার ৬ ঘণ্টার মধ্যেই র‍্যাব-৫ এর অভিযান
রাজশাহীর চারঘাটে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার এজাহারনামীয় আসামি দেবচন্দ্রকে মামলা রুজুর ৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫, রাজশাহী।

র‍্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারঘাট থানা এলাকায় ৭ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের পরপরই র‍্যাব-৫ এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই ২০২৬) রাতে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি দেবচন্দ্রকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত দেবচন্দ্র চারঘাট উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে চারঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।

র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার বলেন, “শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে র‍্যাব-৫ সর্বদা তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com